১৩ নভেম্বর ২০২১


বালাগঞ্জে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হলেন আনহার মিয়া

শেয়ার করুন

গিলমান আহমদ তালুকদার, বালাগঞ্জ থেকে : বালাগঞ্জ উপজেলা বোয়ালজুড় ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চতুর্থ বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

বৃহষ্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মো. আনহার মিয়া নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৯শ ৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বঅচতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী খেলাফত মজলিস নেতা হাজী মানিক মিয়া ঘোড়া প্রতিক নিয়ে পান ২ হাজার ৫শ ৪৪ভোট। তাদের ভোটের ব্যবধান ছিল ৪ হাজার ৪শ ৩৬।

আনহার মিয়ার কৃতজ্ঞতা
এদিকে, চতুর্থবারের মতো বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়নবাসী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বোয়ালজুর ইউনিয়নের সম্মানিত ভোটারদের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে তাদের পবিত্র আমানত আমার উপর ন্যস্ত করে পুনরায় আমাকে বিজয়ী করার জন্য। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আমার সকল বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের যারা নৌকাকে বিজয়ী করতে ঘরেঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, প্রতিটি গণসংযোগ, উঠান বৈঠক এবং পথসভা ও জনসভায় উপস্থিত থেকে নির্বাচনী কর্মযজ্ঞ সফল করেছেন। পাশাপাশি দেশের বাহিরে থেকেও যারা আমার জন্য কাজ করেছেন, সার্বক্ষণিক যোগাযোগসহ নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গতবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন রিপনের চেয়েও বেশী ভোট পেয়েছেন এবারের খেলাফত মজলিস মনোনীত সতন্ত্র প্রার্থী হাজী মানিক মিয়া।

শেয়ার করুন