৬ জুন ২০২২


জৈন্তাপুরে টিলা ধসে মাটিচাপায় নিহত ৪

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে টিলা ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫) তাঁর স্ত্রী সুমি বেগম ও তাদের পাঁচ বছরের শিশু সন্তান সফি আহমদ এবং অপর পরিবারের মাওলানা রফিক আহমেদের স্ত্রী সামিরা বেগম (৪৮)।

সোমবার ভোরের দিকে উপজেলার চিকনাগুল ইউপির পূর্ব সাত জনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে হানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টির ফলে ওই টিলার মাটি আজ ভোরে ধসে নিহতদের ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন ঘরের বাসিন্দারা। এ সময় আশপাশের বাসিন্দারা এগিয়ে গিয়ে এসে চারজনকে নিহত এবং কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টিলা ধসে মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। উপজেলার টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন