৪ সেপ্টেম্বর ২০১৮


ওসমানীনগরে দলীয় সভা থেকে বিএনপির ১৬ নেতা আটক

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে দলীয় সভা থেকে নাশকতার পরিকল্পনার অভযোগে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ ১৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়ালাবাজার ইউপি বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদের করনসী গ্রামস্থ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটকৃতরা হলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার  ইউপি বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ চৌধুরী, ইরশাদ উদ্দিন জিলু, আব্দুল মান্নান, কামাল আহমদ পারভেজ, হাদিস খান, কমরু মিয়া, সারজন মিয়া, শরিফ আহমদ চৌধুরী, আব্দুল কালাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিব অালী ও আতিকুল আলম।

 

 

 

শেয়ার করুন