২৪ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূর রহস্যজন মৃত্যু ঘটেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলা ৮ নং তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল (বীরকুলি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার (২৪) ওই গ্রামের সাইফুর রহমানের স্ত্রী।রোববার সকালে পুলিশ স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

স্থানীয় সংবাদসূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলিনার সথে স্বামী সাইফুর রহমানের ঝগড়া হয়। ঝগড়া শেষে সেলিনা ও তার স্বামী সাইফুর রহমান প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে উঠে স্বামী সাইফুর রহমান চিৎকার দিয়ে বাড়ির আশপাশের লোকজনকে ঝড়ো করে বলেন- তার স্ত্রী সেলিনা আক্তার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

বাড়ির লোকজন জড়ো হয়ে দেখতে পান- সেলিনা আক্তারের দেহ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত রয়েছে। এসময় তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো হেলাল উদ্দিনকে খবর দিলে তিনি সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রেকে অবগত করেন।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর সেলিনা আক্তারের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

শেয়ার করুন