২ আগস্ট ২০১৭

আজকের সিলেট ডেস্ক:: নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে ব্যাংক জালিয়াতির সাথে জড়িত এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হচ্ছেন বিজয় কুমার রায় (৪৩)। তিনি মির্জাজাঙ্গাল এলাকার সৈকত-৯ এর বাসিন্দা বিধু ভূষণ রায়ের ছেলে। আসামীকে মহানগর পুলিশের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বিজয় আসামী ব্যাংক জালিয়াতিসহ বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত।
আজকের সিলেট/সৈয়দ/ঘ.