১৫ আগস্ট ২০২১


সাদিপুরে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, স্টার রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বিকেলে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ইসমাইল আলী, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাংশু পাল, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা সজিবুল আলম সোজা, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলিম,

সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বাবুল আহমেদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজেল আহমেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের মাগফেরাত কামনায় মোনাজাত সম্পন্ন করা হয়। এবং উপস্থিত নানা শ্রেণি-পেশার প্রায় সাড়ে ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এর আগে সকাল ৯টায় ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাদিপুর ইউনিয়ন পরিষদ সদস্যগণ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন