২৯ আগস্ট ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, একটি উন্নত জাতি গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। লেখাপড়ার মাধ্যমেই এ দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হবে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।
বুধবার বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের সংস্কার কাজ সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রী নাহিদ বলেন, স্কুল-কলেজ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন যেভাবে হয়েছে, রাস্থাঘাটেরও উন্নয়ন ঠিক সেভাবেই হবে।
শিক্ষামন্ত্রী নাহিদ আরো বলেন, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার সবসময় আন্তরিক। ইতোমধ্যেই বিয়ানীবাজারেও সব রাস্থার কাজ আরম্ভ হয়েছে। সময়মত কাজ শেষ হবে। এরপর বিয়ানীবাজার বাসীর যোগাযোগ ব্যবস্থার আর কোন সমস্যা থাকবে না।
এর আগে সকাল ১০ টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ২য় তলার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সূধী সমাবেশে সিলেট-৬ আসনের সাংসদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি উপরোক্ত কথাগুলো বলেন।
নালবহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহাব উদ্দিন মৌলা’র সভাপত্বিতে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, মাথিউরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী এখলাছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দিন, শিক্ষানুরাগী মো: মনজ্জির আলী, মোছাবির আলী, আব্দুল্লাহ খান বাবুল, আব্দুল মান্নান, সফর উদ্দিন, আব্দুল হামিদ।
সুধী সমাবেশে উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন রুনু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান টিপুসহ স্থানীয় মুরুব্বীয়ান, স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু মুসা’র সঞ্চালনায় সুধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী।
(আজকের সিলেট/২৯ আগস্ট/ডি/কেআর/ঘ.)