২৮ আগস্ট ২০১৮
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই মদনপুর সড়কে বাস চাপায় সরুফা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। তিনি সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নের মাতারগাঁয়ের মোসলেম উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সরুফা বেগম নিজ বাড়ি মাতারগাঁও যাওয়ার উদ্দেশ্যে সুজানগর গ্রামের দিরাই-মদনপুর সড়কের অটোরিকশাতে উঠার সময় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত হন। সেই সময় স্থানীয় লোকেরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে প্রেরণ করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)