১৫ এপ্রিল ২০২১


প্রথম দিনে ৭২ জনকে জরিমানা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ৭২ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার লকডাউনের প্রথম দিনে ৭২ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৪৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন অমান্য করায় স্বাস্থ্যবিধি আইনে তাদের এই জরিমানা করা হয়।

তিনি বলেন, লকডাউনের প্রথম দিনে মহানগর এলাকায় ৬টি টিমসহ জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বৃহস্পতিবারও অভিযান অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন