২৬ আগস্ট ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার পরিবর্তন হলেই তবে জনতার ইলিয়াস, জনতার মাঝে ফিরে আসবেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি অন্য কিছু ভাবছে না। তবে বিএনপি যদি নির্বাচনে আসে আর আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে, তবে তৃণমূলের নেতাকর্মীকে সাথে নিয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সিলেট-২ আসনটি ম্যাডামকে উপহার দেব।
শনিবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামস্থ নিজ বাড়িতে তিনি বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ পাভের সামাদ, সদস্য লোকমান হোসেন, আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বাঁচা বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক সদস্য ফজল খান।
রাজনীতিবিদদের মধ্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সদস্য জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, বিএনপি নেতা আলা উদ্দিন, জয়নাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আখতার আহমদ প্রমুখ।
(আজকের সিলেট/২৬ আগস্ট/ডি/কেআর/ঘ.)