১ অক্টোবর ২০২০


কানাইঘাটে অজ্ঞাত লাশ উদ্ধার

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট পূর্ব বাজার (খেয়াঘাট) এলাকায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই ব্যক্তির লাশ সুরমা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কানাইঘাট থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন