২৫ আগস্ট ২০১৮


সেতুমন্ত্রী সিলেট আসছেন ৩০ আগস্ট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক সভায় যোগ দিতে সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আগামী বৃহস্পতিবার (৩০ আগস্ট) সিলেটের রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত থাকবেন।

জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

(আজকের সিলেট/২৫ আগস্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন