১৪ সেপ্টেম্বর ২০২২


ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাধন চন্দ্র পাল (৫০) নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেন । নিহত সাধন চন্দ্র পাল ওই ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত জুগেন্দ্র চন্দ্র পালের ছেলে।

বুধবার বিকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাধন চন্দ্র পাল বাড়িতে চাল কুমড়ার চাষ করছিলেন। বুধবার দুপুরে চাল কুমড়ার ডগাগুলো ঘরের পাশে একটি গাছে গুছিয়ে দেওয়ার জন্য গাছে ওঠেন। গাছের পাশ দিয়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত ভাবে জড়িয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা আজকের সিলেট’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন