১ আগস্ট ২০১৭


জগন্নাথপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামে বজ্রপাতে জমির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু বজ্রপাতে নিহত হয়েছে। তিনি রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা ঐছত উল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে গরুর খাবার সংগ্রহে বাড়ির পাশে ঘাস কাটছিলেন জমির আলী। এমতাবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।

 

 

(আজকের সিলেট/১ আগষ্ট/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন