১৯ আগস্ট ২০১৮


সুনামগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো কলেজছাত্রীর

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের নারায়ণপুর এলাকায় বাসচাপায় মুন্নি আক্তার (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত মুন্নি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শফিক মিয়ার মেয়ে।

রোববার দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক রামানুজ আচার্য জানান, দুপুরে মুন্নি কলেজের ইনকোর্স পরীক্ষা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে সুনামগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে নারায়নপুর এলাকায় সুনামগঞ্জ থেকে দিরাইগামী একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্নি। এসময় আহত হন অটোরিকশায় থাকা আরো একজন। তবে তার নাম জানা যায়নি।

(আজকের সিলেট/১৯ আগস্ট/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন