১১ আগস্ট ২০১৮
ছাতক প্রতিনিধি : ছাতকের সুরমা নদীতে জাহাজ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ইজ্জত আলী (৩৮) এক নৌকা শ্রমিক নিহত হয়েছে।
শনিবার সকালে ছাতক শহরের বৌলা এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে এম, ভি মদিনার ফুল নামের একটি জাহাজের সাথে চলন্ত অবস্থায় বেনামী আরেকটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হয় ইজ্জত আলী নামের ঐ নৌকা শ্রমিক। সে জামালপুর জেলার পাথারিয়া ইউনিয়নের সদর পাড়া গ্ৰামের মোঃ হাসর আলীর পুত্র।
দুর্ঘটনা কবলিত নৌযান দুটি আটক করে নিহতদের লাশ ছাতক থানায় আনা হয়েছে বলে ছাতক থানা পুলিশের এসআই অরুন কুমার সাহা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১১ আগস্ট/ডি/কেআর/ঘ.)