২৪ নভেম্বর ২০২১


নবীগঞ্জে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগ

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে পোস্টার-ব্যানার, চেয়ার পুড়ে যায়। খবর পেয়ে সকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়েরসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বুধবার ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাবের আহমেদ চৌধুরীর অভিযোগ, বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুলের লোকজন মঙ্গলবার রাতে তার ওপর হামলা করে এবং রাতের আধারে নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন