৩১ জুলাই ২০১৭


মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ইয়াবাসহ সাজিদ উল্লাহ (৪২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বর্ষিজুড়ার মো. খতিব উল্লাহর ছেলে।

সোমবার বিকেল ৩টার দিকে শমসেরনগর রোডস্থ কল্পনা সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোজাম্মেল হক এবং এএসআই মমিন উল্যাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সে শহরে এবং শহরের বাইরে মাদক পাচারের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এএসআই মমিন উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবার্তাকে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে।

 

(আজকের সিলেট/৩১ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন