১০ আগস্ট ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর কেওয়াপাড়ায় (বাসা নম্বর ২০৯) দক্ষিণ সুরমার নুরজাহান কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে চোরদল বাসার দেয়ালের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে।
বাসার ভেতর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ ও আরো কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ নিজাম উদ্দিন। শুক্রবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাসার সবকিছু তছনছ দেখতে পান। স্ত্রীর চিৎকার শুনে বাসার লোকজন এবং প্রতিবেশীরা তার বাসায় ছুটে আসেন বলে জানান এ অধ্যক্ষ|
এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
(আজকের সিলেট/১০ আগস্ট/ডি/কেআর/ঘ.)