৯ আগস্ট ২০১৮


গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক চেয়ারম্যানের মৃত্যু

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে বুধবার সকালে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন।

এর আগে বুধবারই ঘটনাস্থলে দুই সহোদরের মৃত্যু হয়। তারা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনকেলী ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে আরমুজ আলী (৫২) ও তার ভাই সুরুজ আলী (৪০)। সুরুজ আলী পেশায় সিএনজি অটোরিক্সা চালক। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে লোকজন ঘাতক ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ কারণে প্রায় তিন ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার দাঁড়িপাতনে।

(আজকের সিলেট/৮ আগস্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন