১০ জুন ২০২৩


বিশ্বনাথের পাঁচ ইউনিয়নে নৌকার মাঝি চুড়ান্ত

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়নে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ। দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- অলংকারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, রামপাশা ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ, সংগঠক ফয়ছল আহমদ, দৌলতপুর ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহাব আলী, বিশ্বনাথ ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ ও দেওকলস ইউনিয়নে পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল।

শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্বে করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন