৮ আগস্ট ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় সুরমা মেইলের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার ১টা দিকে সিলেট রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের ঢুকার আগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা ট্রেন আটকা পড়েছে।
মোগলাবাজার স্টেশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টায় ঢাকা থেকে সুরমা মেইল সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। সিলেটের আউটারে ঢুকার পূর্বে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে দেবে গেছে।
ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
(আজকের সিলেট/৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)