১ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০১৭-২০১৮ অর্থবছরের কাজের সম্মাননাস্বরুপ আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছা. নাজমানারা খানুম।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুসারে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২০১৭-২০১৮ অর্থবছরে সিলেট বিভাগের দুই জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (বর্তমানে সহকারী কমিশনার ভূমি, সিলেট) রোজিনা আক্তার, একই কার্যালয়ের উচ্চমান সহকারী অমিত ভূষণ দেব। পুরস্কার হিসেবে সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
(আজকের সিলেট/১ আগষ্ট/ডি/এসসি/ঘ.)