২৩ জুন ২০২৩


হবিগঞ্জে চোরাই গরুসহ আটক ২

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকা থেকে চোরাই গরুসহ দুজনকে আটক করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত হলেন- বি বাড়িয়া সদর থানা এলাকার মহিউদ্দিন নগরের শওকত আলীর ছেলে ইয়াসিন মিয়া (২৮), একই গ্রামের মোতালেব মিয়ার ছেলে বাবুল মিয়া (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুরাবই গ্রামের খেলু মিয়ার গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে গাড়িসহ দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। আটকের পর তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলোন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন