২৭ জুলাই ২০১৮


কমলগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহনন

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজ ছাত্রী।

শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ ঈদগাহ টিলা গ্রামে নিজ বসতঘরের চালার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় কলেজ ছাত্রী পান্না আক্তার ওরফে রহিমাকে (১৬) উদ্ধার করে স্বজনরা। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।

কলেজ ছাত্রী পান্না আক্তার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়তেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রিক্সা চালক ছালাই মিয়ার বড় মেয়ে পান্না আক্তারের সাথে তার ভাইয়ের ঝগড়া হয়। এরই জেরে শুক্রবার বেলা দেড়টায় নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পান্না আক্তার।

শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রায়হান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী শুক্রবার সন্ধ্যা ৬টায় কলেজ ছাত্রীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন