১৮ এপ্রিল ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে জনগনের ভরসা ইউএনও জেবুন নাহার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বে মহামারি করোনা ভাইরাস জনজীবন থমকে দিয়ে পুরো মানবজাতিকে গৃহবন্দি করে রেখেছে। মহামারী আকার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ জেলাকে ইতিমধ্যেই লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক। করোনা ভাইরাসের অজু হাতে ব্যবসায়ীরা ক্রেতাদের নিত্য প্রযোজনীয় জিনিস পত্রের দাম বেশী নিতে না পারে এজন্য দিনভর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।

এদিকে সচেতনতার পাশাপাশি উপজেলার শান্তিগঞ্জ বাজার,পাগলা বাজার, ডুংরিয়া বাজার, নোয়াখালী বাজার, পাথারিয়া বাজার এবং দামোধরতপীসহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং পরিচালনা করা হচ্ছে। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে দোকানদার, হাটুরে, রিক্সা-ভ্যান চালক, যাত্রী এবং পথচারীকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।

জেবুন নাহার শাম্মী বলেন, চালের দোকান, মুদি, মাছ ও মাংশের বাজারসহ নিত্য প্রয়োজনীয় বিক্রেতাকে বাজার স্থিতিশীল রাখতে সর্তক করা হয়েছে। আমি সব সময় বাজার মনিটরিং সহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। বর্তমান সরকার যেকোনো সংকট মোকাবেলায় আন্তরিকতার সহিত কাজ করে। তাই সবাইকে করোনায় ঘরে বসে থাকতে হবে। করোনাভাইরাসের এই বিস্তৃতি আমাদের নতুন একটা বিশ্বপরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। নতুনভাবে এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার। এটি মূলত বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা। আমাদের দেশেও বিস্তার লাভ করছে। এই মুহূর্তে প্রধান কাজ হলো মানুষের জীবন বাঁচানো। তাই তালাবদ্ধ অবস্থা সৃষ্টি করে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন গ্রামে কৃষক কৃষাণীদের নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহ করার জন্য পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন