৩০ জুলাই ২০১৭
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের ভূইগাঁও-দাউদপুর রাস্তার সংষ্কারের জন্য এগিয়ে এসেছেন মোঃ দেলোয়ার হোসেন নামের এক দুবাই প্রবাসী। তিনি দাউদপুর এলাকার বাসিন্ধা। এর আগে গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ ‘উন্নয়ন বঞ্চিত হাজিপুর, রাস্তাঘাটের করুন দশা’ শীর্ষক একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় ইউনিয়নবাসী, প্রবাসী ও প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়। রাস্তাঘাট সংস্কারের জন্য মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সচেতন জনতা। আর বিষয়টি এই প্রবাসীর দৃষ্টিগুচর হলে তিনি রাস্তা সংষ্কারে এগিয়ে আসেন।
ইতিমধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।
প্রবাসী মো. দেলোয়ার হোসেন আজকের সিলেট ডটকমকে বলেন, যার যার অবস্থান থেকে সাধ্যমত এলাকার উন্নয়নে কাজ করতে হবে। স্থানীয়রা নিজ উদ্যোগে এসব রাস্তা সংষ্কারের উদ্যোগ নিলে বাস্তাবায়ন করা সম্ভব। আর আমরা প্রবাসীরা এক্ষেত্রে যতটা সম্ভব সহায়তা করে যাব। ভূইগাঁও-দাউদপুর রাস্তাটি সংষ্কারের যত টাকাই ব্যায় হউকনা কেন আমি নিজ তহবিল থেকে করে দেব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এলাকার সার্বিক সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারন জনপ্রতিনিধিরা ভোটের সময় জনগনকে বিভিন্ন উন্নয়নের অঙ্গিকার করেন। কিন্তু ভোটের পরে এর বাস্তবায়ন হয়না। এজন্য জনপ্রতিনিধিনের নির্বাচনী অঙ্গিকারের প্রতি আরো সচেতন হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
তিনি সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম ও স্থানীয় প্রতিনিধি ছয়ফুল আলম ছয়ফুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার বাড়ি এই এলাকায় হলেও প্রবাসে থাকার কারনে বিষয়টি আমি জানতামনা। আজকের সিলেট-এ নিউজ দেখার পরই আমার দৃষ্টিগুচর হয়েছে এবং একটি ভালো কাজ করতে পেরেছি।
(আজকের সিলেট/৩০ জুলাই/এসটি/ঘ.)