২৬ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় পুলিশের এক উপ-পরিদর্শকের ওপর ককটেল হামলায় ৪৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে আহত এসআই আবু রায়হান আহমদ দক্ষিণ সুরমা থানায় এ মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি খায়রুল ফজল।
ওসি জানান, বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানা থেকে মোটরসাইকেলযোগে কদমতলী ফাঁড়িতে যাচ্ছিলেন এসআই আবু রায়হান আহমদ। হুয়ায়ুন রশীদ চত্বর এলাকায় যাওয়ার পর একদল যুবক তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
ককটেল বিস্ফোরণে রায়হান আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশের ধারণা, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর এ ককটেল হামলা করেছে।
(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)