১৯ এপ্রিল ২০২০


ছাত্রলীগ নেতা নাঈমের উদ্দ্যোগে অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও দুস্থদের  খাদ্য সহায়তা দিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ।

রোববার বিকালে আওয়ামীলীগ নেতা বিধান সাহার অনুসারী সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নেতা নাঈম আহমেদের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় দুইশত মানুষের মধ্যে এক বেলার আহার এবং আরো একশত মানুষের মধ্যে প্রায় এক সাপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণকারীদের পরিচয় গোপণ রেখে ঘরে ঘরে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাঈম বলেন,এই মহামারীর সময়ে মানুষের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমি তাদের পাশে দাড়িয়েছি।ভবিষ্যতেও আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য সহযোগিতা করে যাবো।

শেয়ার করুন