১৯ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা ফ্যাসিস্ট সরকারকে সরাতে হলে আন্দোলনের বিকল্প নেই। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃনমূল নেতাকর্মীরাই অগ্রণী ভুমিকা পালন করছে। তাই দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে জনতার বিজয় নিশ্চিত করতে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করার বিকল্প নেই। শীঘ্রই নগরীর নবগঠিত সকল ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে।
তিনি শুক্রবার রাতে শাহপরান এলাকায় সিলেট মহানগরের নবগঠিত ৩২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মছব্বির আলীর সভাপতিত্বে, বিএনপি নেতা রাসেল আহমদ ও কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
বিএনপি নেতা আকবর আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বিএনপি নেতা শুয়াইব আহমদ সোয়েব, বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান, মোঃ তারেক খান, হাবিবুর রহমান হাবিব, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, রফিকুল ইসলাম রফিক, আক্তার আহমদ, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন দারা, সৈয়দ রহিম আলী রাসু, কামাল আহমদ, ইউসুফ আহমদ, কবির উদ্দিন, টিএইচ মিশু, আবু হানিফ, সাঈদ আহমদ, জিল্লুর রহমান, বশির আহমদ, আলী আকবর খান, রুবেল আহমদ, আখতার আহমদ, মির্জা জাহেদ, জিয়াউর রহমান সুমন, বেলাল আহমদ, তারেক আহমদ, মুস্তাক মাহমুদ, হাসান আহমদ, জুনেদ আহমদ, আব্দুস সামাদ শাহেদ, বাবুল আহমদ, শাহীনুর আহমদ, ইমরান আহমদ, আমিন, রউফুজ্জামান, আল আমীন, আব্দুল মন্নান মনা,কাওছার আহমদ ও রুমন আহমদ প্রমূখ।