২৬ জুলাই ২০১৮


মাস্টারপ্লানে সাজাবো নগরী : কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সর্বদা সিলেটবাসীর পাশে রয়েছি। নগরী এবং নগরবাসীর কল্যাণ ও উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি। মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছিলাম। এবার নির্বাচিত হলে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী পুরো নগরীকে সাজাবো। সিলেটকে রূপ দেব দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে।

বৃহস্পতিবার সকালে নগরীর ১৪ ও ২৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে অনুষ্ঠিত জনসভায় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ^াসী। নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার। তাই আসন্ন নির্বাচনে সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে অংশীদার হোন। সম্পৃক্ত হোন উন্নত ও আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায়।

কামরান বলেন, যে মুখে বলে এক আর অন্তরে লালন করে আরেক তাকে মানুষ পছন্দ করে না। কাজ করতে হবে সবার শান্তি ও কল্যাণে। সন্ত্রাস-লুটপাট করে, হুমকি-ধমকি দিয়ে এবং নাটক সাজিয়ে কখনো মানুষের সমর্থন আদায় করা যাবে না। সহজ-সরল নগরবাসীকে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছেন উল্লেখ করে কামরান বলেন, কারো ধোকাবাজিতে বিভ্রান্ত হবেন না। সুন্দর ও আধুনিক নগরী গড়তে সবাই নৌকা প্রতীকে নিজেদের মূল্যবান ভোট দিন।

সকাল ১০টায় বদর উদ্দিন আহমদ কামরান নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় লোকজন নৌকার পক্ষে নানা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এসময় কামরান সবার সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান। স্থানীয় লোকজনও কামরানকে সমর্থন জানিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ১৪নং ওয়ার্ড সভাপতি হাজী সোনা মিয়া, মো. আব্দুর রহমান, নজরুল ইসলাম শামীম, মো. কামাল আহমদ, মো. আব্দুল গফফার মিন্ট, মো. কয়েছ খান, এম.এ মতিন, মো. আব্দুর রহিম, বখতিয়ার আহমদ, মান্না মিয়া, মো. মনু মিয়া, মো. বাদল মিয়া, মো. ওয়াসীম, বিজয় কুমার দেব, রাজু আহমেদ, স্বপন কর্মকার, উত্তম কুমার ঘোষ, কাজী মুহিত সুমন, দীপক রবিদাস, বনি চক্রবর্তী, পিন্টু বৈদ্য, আতিকুর রহমান, নিমু মজুমদার, মামুন খান জনি, ইব্রাহীম আলী, হাজী গুলজার আহমদ, ছালেহ আহমদ, ধনেশ দেব, বাপ্পি চন্দ, জনি দেব, তারেক আহমদ প্রমুখ।

পরে সকাল ১১টায় বদর উদ্দিন আহমদ কামরান নগরীর ২৩নং ওয়ার্ডে গণসংযোগে যান। এসময় তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- খসরু মিয়া, সোহাগ, জনি, কফিল আহমেদ, বাপ্পা সিংহ, মুমিন সিংহ, মখলিস মিয়া, শেখ হিরা, বাবুল মিয়া, শফিক মিয়া, দারা মিয়া, মাহমুদ মিয়া প্রমুখ।

(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন