২০ জুন ২০২০


সিলেটে আক্রান্ত ১৫৮ পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ১৫৮ সদস্য।এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬৬ জন এবং জেলা পুলিশের সদস্য ৯২ জন। তবে স্বস্তির সংবাদ হচ্ছে- এখন পর্যন্ত সিলেটে কোনো পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। বেশিরভাগই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

জানা গেছে, গত এক মাসে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬৬ জন সদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে এর মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন। আর বাকিরা কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজন আছেন নিজ বাসাতেই আইসোলেশনে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, করোনাভাইরাসে সিলেট জেলা পুলিশের ৯২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এদের অর্ধেকের বেশি ৪৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ থানায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে গোয়াইনঘাট থানায়। এ থানার ১২ পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়।

তিনি বলেন, আক্রান্তদের বেশিরভাগই সুস্থ্য হয়ে উঠেছেন কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং কয়েকজন আছেন নিজ বাসাতে আইসোলেশনে।

শেয়ার করুন