২২ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সাম্প্রদায়িক সম্প্রীতির। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার লোকজনের সাথে চলাফেরা করেন এবং বিভিন্ন ধর্মের উৎসবে সচরাচর উপস্থিত থাকেন। তারই ন্যায় আজ (রবিবার) সনাতন ধম্বালম্ভীদের উৎসব রথযাত্রায় উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে বেশ কিছুসময় কাটিয়েছেন তিনি।
শনিবার শুরু হওয়া রথযাত্রার আজ ছিলো ফিরতি রথ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে রথযাত্রা। প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয় আজ ২২ জুলাই।
রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও ঢাকার উপকণ্ঠে সাভারের ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এটি পরিচিত মাণিক্য মাধবের রথযাত্রা নামে।