২৩ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্পন্ন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। কোন র্যালি না করে দলের সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব মেনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনওয়ার আলাওর, বিজিত চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সাবেক বন ও পরিবেশ সম্পাদক জগদিশ চন্দ্র দাস, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, প্রদীপ পুরকায়স্থ, জামাল চৌধুরী, আব্দুস সোবহান প্রমুখ।