২৬ ডিসেম্বর ২০২৩


দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বরে এ ঘটনা ঘটে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল হক চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)।

ছবি: ডা. তৌহিদুল হক চৌধুরী (সংগ্রহীত)।

জানা যায়, সোমবার রাত ১০ টায় নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ডা. তৌহিদুল হক চৌধুরী ও তার ছেলে তালহা চৌধুরীসহ তিন জন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত নর্থইস্ট হাসপাতালের জরুরিবিভাগে আনা হয়। সেখানে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করার পর কর্তব্যরত চিকিৎসকরা ডা. তৌহিদুল ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করলে পুলিশ পরবর্তি ব্যবস্থা নিবে।

শেয়ার করুন