২৯ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৬ মামলার পলাতক আসামী সৈয়দ জাকির আহমদ (৪০) গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে ৭টি সাজা ওয়ারেন্ট এবং ১৯টি সাধারণ ওয়ারেন্ট রয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শামীমাবাদ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে এস আই স্বপন, দেবাশীষ ও সাইদুরের সমন্বয়ে গঠিত বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী তারাদিন হোটেলের ম্যানেজিং পার্টনার। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
(আজকের সিলেট/২৯ জুলাই/প্রতিনিধি/এসটি/ঘ.)