২১ এপ্রিল ২০২৩


জুমুআতুল বিদা’ পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ১৪৪৪ হিজরির শেষ জুমুআ’ বা জুমু্আ’তুল বিদা’। মুসলিম উম্মাহর কাছে এটি একটি মহিমন্বিত দিন। রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না, রোজাদারকে এটাই স্মরণ করিয়ে দেয় জুমাতুল বিদা। আখে‌রি জুমুআ’য় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের শাহজালাল দরগাহ মসজিদসহ নগরের বড় বড় মসজিদে মুস‌ল্লিদেন ভিড় দেখা গেছে।

সিলেট নগরী ও আশপাশ এলাকার লোকজন তাদের সন্তান‌দের স‌ঙ্গে ক‌রে শাহজালাল দরগাহ মসজিদে আখে‌রি জুমার নামাজ পড়‌তে আসতে দেখা গেছে। অ‌নে‌কেই আবার বৃষ্টি উপেক্ষা করে দূরদূরান্ত থেকে শাহজালাল দরগাহ মসজিদে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।
অ‌নেক সেলফি মুস‌ল্লি‌কে শাহজালাল দরগাহ মসজিদে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। বে‌শিরভাগই ক্লিক ক্লিক শ‌ব্দে সেল‌ফি‌তে ছবি জমা ক‌রছেন ফোনে।

বাংলাদেশে দীর্ঘকাল থেকে জুমাতিুল বিদা’ পালিত হয়ে আসছে। অনেক স্থানে ওই দিন জুমুআ’য় “আলবেদা’ ইয়া শাহরা রামাজান” শীর্ষক খুৎবাহও পাঠ করতে দেখা যায়।

শেয়ার করুন