১৪ এপ্রিল ২০২১


নগরীতে পানির জন্য হাহাকার, মধ্যরাতে রাস্তা অবরোধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এরই অংশ হিসেবে নাইওরপুলে মধ্যরাত পানির জন্য রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পরে অবশ্য অবরোধ তুলে নেয়া হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে নাইওরপুল পয়েন্টে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে।

জানা যায়, কয়েকদিন থেকে নাইওরপুল এলাকায় বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এ এলাকার মানুষ। দুর দুরান্ত থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন তারা। দীর্ঘ এ ভোগান্তিতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে।

বিক্ষোভকারীরা জানান, ১ সপ্তাহ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। কয়েক মাইল দুর থেকে পানি এনে ব্যবহার করছি। তিনি বলেন, পানির সমস্যা আমাদের দীর্ঘ দিনের। তীব্র এ পানি সংকটে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সিসিকের প্রতি দাবি জানান।

শেয়ার করুন