১৯ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
গতরাতে আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে সাথে নিয়ে সেলিমের বাসায় দীর্ঘ বৈঠকের পর রাতের খাবারও একসাথে খান তারা। আর এই বৈঠকেই সেলিম নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্তই চুড়ান্ত হয়েছে। সেলিম নির্বাচন থেকে সরে গেলে দলে ফিরে বর্তমান পদবীর চেয়ে আরো ‘গুরুত্বপূর্ণ পদবী’ পাবেন এমন বিষয়য়েও সিদ্ধান্ত হয়েছে।
বদরুজ্জামান সেলিমের ঘনিষ্ট সূত্র আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু ঠিক থাকলে শিঘ্রই সংবাদ সম্মেলন করে এমন ঘোষনা দেবেন বদরুজ্জামান সেলিম।
তবে বিষয়নি নিয়ে জানতে চাইলে বদরুজ্জামান সেলিম আজকের সিলেটকে বলেন, আমান ভাই সহ কেন্দ্রীয় নেতারা গতরাতে দীর্ঘ সময় আমার বাসায় ছিলেন। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সময়ই সব কিছু বলে দেবে।
(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/এসসি/ঘ.)