১৮ জুলাই ২০১৮
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওরের পানিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পশ্চিম বাদেদেউলী গ্রামের চান্দরবান্দ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে হাকালুকি হাওরের পানিতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই ফারুক খন্দকার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যার পর মরদেহটি হাওরের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নামপরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/এসসি/ঘ.)