১৫ জুলাই ২০১৮


নিয়ম ভঙ্গ করলেন আরিফ

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: ইসির নিষেধাজ্ঞা অমান্য করে রঙ্গিন ব্যানার ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী আরিফুল হকের বিরুদ্ধে।ইসির নিয়ম অনুযায়ী যেকোন ধরণের রঙ্গিন ব্যানার-ফেস্টুন নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।তবে আরিফের বেলায় ঘটলো ভিন্ন। শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সিটিতে ধানের শীষের সমর্থনে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী।এসময় আরিফের সমর্থনে যে ব্যানারটি টানানো হয় তা ছিল রঙ্গিন।

এ বিষয়ে জানতে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন,নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচারণায় ঘরে বাহিরে যেকোন জায়গায় রঙ্গিন ব্যানার-ফেস্টুন ব্যবহার করা সম্পুর্ণ নিষেধ,কেউ এমন কাজ করেল তা আইনবহির্ভূত কাজ।

এ বিষয়ে জানতে আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য,আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা।

শেয়ার করুন