২৯ জুলাই ২০১৭


দক্ষিন সুরমায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: গুরুতর আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিন সুরমায় শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় জান্নাতুল ফাহিম সৃত্মি সংসদে আয়জিত এক সভা

অনুষ্টান চলাকালে কথা কাটা-কাটি জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হয় প্রায় ২০ জন ।
জানা যায় যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির গ্রুপের কর্মীর সাথে আসাদ গ্রুপের আমিনের তর্কা-তর্কির জের ধরে জাকিরুল আলম জাকির এর সমর্থকরা অথর্কীত ভাবে দা দিয়ে এলোপাতারী হামলা এবং গুলি চালাতে থাকে আসাদ গ্রুপের আমীনের  সহযোগীদেরে উপর ঐ সময় উপস্থিত মহানগর ছাত্রলীগ নেতা জাকির আহমেদ খোকা এবং তার ভাই এর পিঠ এবং হাতে গুলি লাগে ।
সর্বশেষ খবর অনুজায়ী জাকির আহমেদ খোকা এই মূহুর্তে ওসমানী মেডিকেলের ওটি-তে আছেন এবং
অন্যান্য নেতা -কর্মী দের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে ।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,হামলায় গুরুতর আহত হয়েছে ২জন। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেন নি।

 

(আজকের সিলেট/২৯ জুলাই/ডি/এফএম/ঘ.)

শেয়ার করুন