১৮ সেপ্টেম্বর ২০২২


ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি পলাশ-সম্পাদক চয়ন

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের কমিটি পুনঃগঠন করা হয়েছে। এতে তরিকুল ইসলাম পলাশকে সভাপতি ও চয়ন কান্তি দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রোববার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১ বছর মেয়াদী কমিটি পুনঃগঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এমএমএ রেজা পহেল, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাবর, প্রচার সম্পাদক মহি উদ্দিন আরিফ, সদস্য সাজিদুল হক, এনামুল হক, আতিক ফারুকী, ফারুক আহমেদ, সাদ্দাম হোসেন, মনোয়ার হোসেন লিপু মজুমদার, জামিয়া সুলতানা, আরিফ খান, আবুল মনসুর খন্দকার কাইকোবাদ।

শেয়ার করুন