৮ জুলাই ২০১৮


বিশ্বনাথে নাসির বিড়িসহ আটক ১

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : ৫ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃত ইসমাইল আলী (৫০)। ইসমাইল রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত আছাদ আলীর ছেলে।

রোববার ভোরে উপজেলার রামপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির বিড়িসহ ইসমাইলকে রামপাশা এলাকা থেকে আটক করে পুলিশ। আটককৃত ইসমাইল আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন