২০ নভেম্বর ২০২২


মধ্যনগরে মাদক বিরোধী সভা

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক’কে না বলি-সুস্থ্য সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যে মধ্যনগর থানার ওসি মোঃজাহিদুল হক নাজমূল এর সভাপতিত্বে সচেতনতা মূলক পরামর্শ মতামত ও সহযোগিতা চেয়েছেন মধ্যনগর থানা পুলিশ কতৃপক্ষ।

রোববার ১১টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদক বিরোধী সভায় অফিসার ইনচার্জ মোঃজাহিদুল হক বলেন মধ্যনগর এলাকায় মাদক নির্মূলে পুলিশ সহ সকলের সোচ্চার ভুমিকায় অনেকাংশেই কমে এসেছে। আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন আমি তথ্যদাতার নাম কখনোই প্রকাশ করবো না। এছাড়াও তিনি বলেন মধ্যনগর সদরে মাদক বিরোধী সভা করেছি ক্রমন্বয়ে চার ইউনিয়নে আলাদাভাবে ৪টি সভা হবে। পরিশেষে চার ইউনিয়নের একত্রিতভাবে সকল সুধীজনের উপস্থিততে উপজেলা সদরে মাদক বিরোধী মহা সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মধ্যনগর উপজেলাকে মাদক বিরোধী সবায় বক্তব্য সহ বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুবউদ্দিন তালুকদার, বর্তমান দপ্তর সম্পাদক মোঃআলাউদ্দিন, মৎসজীবি লীগের আহ্বায়ক রুহুল আমিন খান, বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী, নির্মাল্য তালুকদার বাপ্পী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।

শেয়ার করুন