৮ জুলাই ২০১৮


জামালগঞ্জে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে বিদ্যুতের তার

শেয়ার করুন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের কামারগাঁও শেখ পাড়া সুহানীয় লীপুর বাজারের দক্ষিণ পাশে লীপুর দাখিল মাদ্রাসার সামনে সড়কের উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার ঝুলে আছে দীর্ঘ ৬ মাস যাবৎ।

শীতকালে পথচারীদের সমস্যা না হলেও বর্ষায় রাস্তাটি পানিতে তলিয়ে যায় এবং এর উপর দিয়ে নৌকা চলাচল করে। এতে ভাসান পানির একেবারেই কাছে চলে আসে বিদ্যুতের তার। আর পল্লী বিদ্যুতের এই হাই ভোল্টেজ তার ঘেঁষে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত নৌকা।

ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এ অবস্থায় তারটি যে কোন সময় ছিড়ে অথবা নৌকার কোনো অংশ লেগে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

বিষয়টি নিয়ে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার জানান, তারটি প্রায় ছয় মাস ধরে এভাবে ঝুলে আছে। আমরা সব সময় এই রাস্তা দিয়ে চলাচল করি। সব সময় আতংকের মধ্যে থাকি। কখন যে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও দায়িত্বশীলরা কেউ সমাধানের পদক্ষেপ নেন নি।

পল্লী বিদ্যুৎ জামালগঞ্জ অফিসের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। যেহেতু এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম আমি লোক পাঠাব। সেখানে তারা যেয়ে মেরামত করে দেবে।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন