১০ অক্টোবর ২০২৩


জমকালো আয়োজনে তোয়াকুল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হল সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন তোয়াকুল কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। মঙ্গলবার(১০ অক্টোবর) মুখরিত পরিবেশে কলেজক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয় ।

কলেজঅধ্যক্ষ প্রফেসর লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে এবং প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন,তোয়াকুল ইউপি চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ লোকমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, গভর্নিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, সামসুদ্দিন আল আজাদ, তাহির আলী, বিলাল উদ্দিন (মেম্বার),বিভিন্ন বিভাগের প্রভাষকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এসময় বক্তাগণ নবীন শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান ।

এএস // বাদশাহ // আতারা

শেয়ার করুন