২৮ জুলাই ২০১৭


বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন বালাগঞ্জ ডিগ্রি কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি মো. আবুল কালাম, সহ-সভাপতি আব্দুল আজিজ ময়নুল, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ আহমদ।

এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

(আজকের সিলেট/২৮ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন