৬ জুলাই ২০১৮


হবিগঞ্জে টমটম চাপায় শিশুর মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে টমটম চাপায় জয় মিয়া (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। জয় মিয়া রিচি গ্রামের আকবর আলীর ছেলে।

শুক্রবার বেলা ১১টায় রিচি ইষাণ কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিচি ইষাণ কোনা এলাকায় জয় রাস্তা পার হচ্ছিল। এ সময় হবিগঞ্জ থেকে রিচিগামী একটি টমটম তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন