১২ জানুয়ারি ২০২১
ডেস্ক রিপের্ট : সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন নগরীর পুরাতন হকার মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বকেয়া ভাড়া আদায় করা হয় ২ লাখ ৮৯ হাজার ৬’শ ৯৫ টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবারসিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় অনেক ভাড়াটিয়া ব্যবসায়ী দোকান খোলা রেখে পালিয়ে যান। তাদেরকে অনতি বিলম্বে ভাড়া পরিশোধের আহবান জানান সিসিকের রাজস্ব কর্মকর্তা।
এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে একই মাকের্টে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।